অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ইসলামপুরে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ইসলামপুরে





নিজস্ব সংবাদদাতাঃ  এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর থানার গুঞ্জরিয়া ভাঙ্গাপুল তিস্তা ক্যানেল এলাকায়। সকালে স্থানীয়রা এক ব্যক্তিকে তিস্তা ক্যানেল-এর নিচে পড়ে দেখতে পায়।


ঘটনা জানাজানি হতেই স্থানীয় লোক জমায়েত হয় সেখানে এবং ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি, তবে কিভাবে এই ঘটনা ঘটলো সে বিষয়ে জানার জন্য পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য এবং ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ

No comments:

Post a Comment

Post Top Ad