নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কুয়াশার জেরে সাতসকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় এলাকায় । ঘটনাটি ঘটে সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর পার্ক সংলগ্ন এলাকায়।
জানা গেছে, এদিন সকাল আটটা নাগাদ ফালাকাটা-বীরপাড়া ৩১ নম্বর জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । তবে ঘটনায় কোন হতাহতের খবর নেই । এই ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ । ট্রাক দুটিকে আটক করে পুলিশ । গোটা ঘটনাটি খুঁটিয়ে দেখছে পুলিশ ।

No comments:
Post a Comment