নিজস্ব সংবাদদাতাঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। সোমবার রাতে ইসলামপুরের দলেঞ্চা ব্রীজ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আবুজার মহম্মদ। বাড়ি কাঠালবাড়ি। ধৃতরা ছিনতাই করার উদ্দেশ্যে একটি সাদা জায়ালো গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়েছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে সেখান গেলে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। সে সময় পুলিশ তাদের তাড়া করলে একজনকে আটক করে এবং ধৃতকে তল্লাশি করলে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।

No comments:
Post a Comment