সিএএ ও এনআরসি আতঙ্কে আধার কার্ডের জন্য মালদার মুখ্য ডাক বিভাগে মানুষের ঢল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

সিএএ ও এনআরসি আতঙ্কে আধার কার্ডের জন্য মালদার মুখ্য ডাক বিভাগে মানুষের ঢল





নিজস্ব সংবাদদাতাঃ  CAA ও NRC নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার বিধানসভায় বিরোধিতার বিল প্রস্তাবের পরও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। আজ  নতুন আধার কার্ড তৈরী ও সংশোধনের দিনক্ষন ঠিক করা হয় মালদা জেলাতে। রাত ১২টা পর্যন্ত এই প্রক্রিয়ার কাজ চলবে। তাই সকাল থেকে মালদা জেলার মুখ্য ডাক বিভাগে দীর্ঘ লাইন আধার কার্ডের জন্য। কেউ রাত্রি তিনটে থেকে, আবার কেউ সকাল চারটে থেকে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বাসিন্দা নতুন  আধার কার্ড তৈরী ও সংশোধন করতে জেলা মুখ্য ডাকঘরের সামনে হাজির হয়েছেন। বাসিন্দাদের লাইন এতটাই দীর্ঘ যে শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় থেকে প্রায়  দুই কিলোমিটার পর্যন্ত  বিস্তার করেছে, যার ফলে শহরের রাজপথ অবরুদ্ধ হয়ে যায়। ইংরেজবাজার থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ অবরুদ্ধ রাজপথ সচল করতে হিমসিম  খায়। বাসিন্দারা জানান, CAA  ও NRC আতঙ্কের জন্য আধার কার্ডের জন্য লাইন দিয়েছেন। এই দেশে তাদের পূর্ব পুরুষেরা বসবাস করছেন। কিন্তু বর্তমানে বিজেপির সরকার নতুন এই নাগরিকত্ব  আইন চালু করে বিপদে ফেলে দিয়েছেন। এমন আইনের জন্য প্রয়োজনীয় নথি তাদের নেই। তার মধ্যে আধার কার্ড একটি। অনেকের আবার আধার কার্ড রয়েছে। কিন্তু অন্যান্য নথি অর্থাৎ ভোটার কার্ড সহ সরকারী তথ্যে নামের ভুল রয়েছে। ভুল রয়েছে বাবার নামেও। তাই  বাধ্য হয়ে পথে লাইন দিয়েছেন। তারা জানান, এমন ব্যবস্থা না করে তাদের সংলিষ্ট এলাকায় ব্যবস্থা করলে হয়রানি কম হত। জেলার মুখ্য ডাক বিভাগের আধিকারিক জানান সরকারী নির্দেশকেই কার্যকর করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad