নিজস্ব সংবাদদাতাঃ দুই শ্রমিক গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মদনভিটা গ্রাম। সংঘর্ষে চলল গুলি। গুলি বিদ্ধ হয়ে আহত তিনজন। দুইজনকে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। ইসলামপুর পুলিশ, জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, সোলার প্রজেক্টে ঠিকাদারি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে।গন্ডোগোলের সংগে যারা যুক্ত তাদের গ্রেপ্তারে তল্লাশী শুরু হয়েছে।
জানা গেছে, চোপড়া থানার হপ্তিয়াগজ এলাকায় শোলার প্রোজেক্টে লেবার সরবরাহকারি ঠিকাদারি তাহের আহমেদের দখলে ছিল। তার হাত থেকে মহঃ নাসির গোষ্ঠী ঠিকাদারি ছিনিয়ে নিতে বেশ কিছুদিন যাবদ বিবাদ চলছিল। আজ মহঃ নাসিরের বাড়িতে তার অনুগামীরা জমায়েত হলে তাহের গোষ্ঠীর লোকেরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। চলে গুলি। গুলিবিদ্ধ হয়েছেন মহঃ সাজেশ নামে এক ব্যক্তি।এছাড়া ছোঁড়া গুলিতে আহত হয়েছেন এনামূল হক। আহত দুই জনকেই চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, তিনজন আহত হয়েছেন। কিভাবে তারা আহত হয়েছেন চিকিৎসকের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে।

No comments:
Post a Comment