কেরালার ১০ হাজার মসজিদে উত্তোলন করা হল জাতীয় পতাকা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

কেরালার ১০ হাজার মসজিদে উত্তোলন করা হল জাতীয় পতাকা





ইসলাম বিরোধী বলে পরিচিত দল বিজেপি বরাবরই মসজিদ, মাদ্রাসা এবং মক্তবগুলোকে দেশদ্রোহীদের আখড়া, জঙ্গি তৈরির কারখানা, পাকিস্তান ঘনিষ্ঠ বলে দাবি করে এসেছে। কিন্তু বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল দেশে কেরালার ছবি বিজেপির পক্ষে বেশ অস্বস্তিকরই।

আজ রবিবার দেশের ৭১তম প্রজাতন্ত্র দিবসে কেরালার ১০ হাজার মসজিদে উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা। জাতীয় পতাকা তোলা হয় রাজ্যের বিভিন ধর্মীয় স্থানেও। ওয়াকফ বোর্ডের নির্দেশেই এই পদক্ষেপ বলে জানালেন কুট্টিয়ারি জামা মসজিদ কমিটির সচিব কে বশির। তিনি বলেন, ‘নাগরিক আইনের কারণে সংবিধানই তো এখন ভয়ঙ্কর জায়গায় রয়েছে।’‌

শুধু জাতীয় পতাকা উত্তোলনই নয়, সংবিধানের প্রথম পংক্তিও পতাকা উত্তোলনের পর পাঠ করেন মুসলিম নেতা ও সাধারণ মানুষ। এভাবেই সিএএ বিরোধী আন্দোলনে একজোট হচ্ছেন দেশবাসী বলে জানালেন তারা।





সূত্র: কালের কণ্ঠ

No comments:

Post a Comment

Post Top Ad