রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডে উৎযাপিত হল ৭১ তম প্রজাতন্ত্র দিবস - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডে উৎযাপিত হল ৭১ তম প্রজাতন্ত্র দিবস




নিজস্ব সংবাদদাতাঃ দেশের ৭১ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল রেড রোডে। পরম্পরা মেনে যখন রাজ্যপাল হুড খোলা গাড়ি করে মঞ্চে এলেন, ঠিক তার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরনো ধরনেই পায়ে হেঁটে রেড রোড চত্বরে প্রবেশ করে উপস্থিত সাধারণ মানুষদের শুভেচ্ছা বিনিময় করলেন। বিশিষ্ট অতিথিদের আগমনের পর মূল মঞ্চ থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি। এর পরে শুরু হয় কুচকাওয়াজের অনুষ্ঠান।

প্যারেড কমান্ডার এর নেতৃত্বে শুরু হয় প্যারেড। আর্মস্ট্রং গান, যাকে ভিনটেজ ক্যানন বলা হয় সেটা পরিদর্শন করা হয়। এর পরেই মাল্টি রকেট লঞ্চার নিয়ে আসেন ভারতীয় সেনা। তবে প্যারেডের মূল আকর্ষণ ছিল কার্গিল যুদ্ধে পাকিস্তানকে ধুল চাটনো ব্রাহামস মিসাইল, যাকে দেখে দর্শকরা দুই হাত দিয়ে তালি বাজিয়ে অভিবাদন করেন। এর পরই আসে এক সময় বিতর্কের কেন্দ্র থাকা বোফর্স গান। এর পর পর ভারতীয় সেনার তিন সেনা আর্মি, নেভি ও এয়ার ফোর্সের টেবিলেও পরিদর্শন করেন তিন সেনা বিভাগের জওয়ান।

এছাড়া গোর্খা রেজিমেন্ট সহ বিভিন্ন ব্যান্ড নিজেদের প্রতিভার পরিদর্শন করেন।  সেনার পরিদর্শন শেষে শুরু হয় কলকাতা পুলিশের প্যারেড। এক এক করে আর্ম পুলিশ, কলকাতা ট্র্যাফিক পুলিশের সেভ ড্রাইভ সেফ লাইফ এর প্রদর্শন করেন তারা। সারিবদ্ধ হয়ে ট্র্যাফিক সার্জেন্টরা নিজেরদের বাইক নিয়ে  তাদের কৌশল দেখান। এছাড়া মুখ্যমন্ত্রীর জল ধরো জাল ভরো সহ টাও টেবিলেও নিয়ে আসা হয় রেড রোডে। শেষে পাহাড়ি লোকগীতির উপরে নাচ গান ও সুন্দরবনের সবুজ রক্ষা ও বাঘ সংরক্ষণ নিয়ে অনুষ্ঠান পরিবেশনের পর অনুষ্ঠান শেষ হয়।

No comments:

Post a Comment

Post Top Ad