কার্তিককে নিয়ে আলিয়ার বেফাঁস মন্তব্যে আলোচনার ঝড় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

কার্তিককে নিয়ে আলিয়ার বেফাঁস মন্তব্যে আলোচনার ঝড়




৪ দিন পরে ৩১ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম ছবি। এজন্যই কি আলোচনায় থাকার চেষ্টা করছেন বলিউড অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা? অভিনেতা কার্তিক আরিয়ানের প্রতি তার অসম্ভব টানের কথা নিজের মুখেই স্বীকার করতে গিয়ে একটু বেশিই আবেগি হয়ে গিয়েছিলেন আলিয়া। তাই মুখ দিয়ে অনেকটা বেঁফাস কথাই বেরিয়ে আসল!

সারা-কার্তিকের আসন্ন ছবি 'লাভ আজ কাল'-এ দুজনের উষ্ণ রসায়ন দেখে উচ্ছ্বসিত আলিয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি কোনদিন ঘুম থেকে উঠে কার্তিককে নিজের বিছানায় দেখেন একেবারেই নাকি অবাক হবেন না! শুধু তাই নয়, কার্তিকের সঙ্গে মাখোমাখো রোমান্স করতেও তার কোন অসুবিধা নেই!

আলিয়ার ওই মন্তব্যের পরেই বলিউডে গুঞ্জন শুরু হয়ে গেছে তাদের প্রেম-রোমান্স নিয়ে। টিনএজারদের মধ্যে কার্তিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। প্রচুর নারীভক্ত তার। অনেক বলিউড তারকারাও রাখঢাক না করেই তার প্রতি ভাললাগা ব্যক্ত করেছেন। এই যেমন সারা আলি খান। এক সাক্ষাৎকারে সরাসরি বলেছিলেন কার্তিকের প্রতি টানের কথা। অনন্যা পাণ্ডেও বলেছেন, কার্তিক নাকি তার 'খুব ভালো বন্ধু'। যদিও শোনা যাচ্ছে, তাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু।







সূত্র: কালের কণ্ঠ




No comments:

Post a Comment

Post Top Ad