ডেঙ্গু প্রতিরোধে ভরসা রাখুন এই ফলটির ওপর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

ডেঙ্গু প্রতিরোধে ভরসা রাখুন এই ফলটির ওপর





মশা বাহিত ডেঙ্গু জ্বর সবার মনে ভিতি সঞ্চার করেছে। তাই বাড়াতে হবে সচেতনতা এবং প্রতিরোধ করতে হবে ডেঙ্গু। এই জ্বর হলে শরীরে রক্তের প্লাটিলেটের মাত্রা কমে যায়, যা কিনা মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াতে পারে।

ডেঙ্গু জ্বরের তেমন কোন ওষুধ নেই বাজারে। তাই পেঁপে পাতার রসের ওপর ভরসা করছি আমরা। তবে পেঁপে পাতার রস অনেকেই খেতে চায় না। তাই পেঁপে পাতার রসের মতোই প্লাটিলেটের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে কিউই ফল। চিকিৎসার পাশাপাশি দিনে অন্তত দু’টি কিউই খেতে পারেন, যা মানবদেহের পুষ্টি জোগায় ও রোগ প্রতিরোধে সহায়তা করে।

এছাড়াও
১. কিউই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

২. কিউই রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

৩. কিউইতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৪. কিউইতে উপস্থিত ম্যাগনেসিয়ামও হার্ট সুস্থ রাখে।

যারা রক্তসল্পতা বা ভিটামিন বি এর ঘাটতি অথবা অন্য ভাইরাস ইনফেকশনে ভুগছেন তাদের জন্যও কিউই ফল উপকারী।









সূত্র: সাহস24

No comments:

Post a Comment

Post Top Ad