চকোলেট ফ্রুট কেক- এর রেসিপি জেনে নিন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

চকোলেট ফ্রুট কেক- এর রেসিপি জেনে নিন




সোনামনির টিফিনে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন চকোলেট ফ্রুট কেক। খুব সহজে বাড়ীতেই বানিয়ে নিতে পারেন চকোলেট ফ্রুট কেক।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চকোলেট ফ্রুট কেক-

উপকরণ:
ডিম- ৩টি, চিনি- ১ কাপ, সয়াবিন তেল- ১ কাপ, ময়দা- ১ কাপ, বেকিং পাউডার- দেড় চা চামচ, চকোলেট পাউডার- আড়াই টেবল চামচ, শুকনো ফল, কিসমিস- ২ টেবিল চামচ, কালো কিসমিস- ৪ টেবিল চামচ, মোরব্বা কুচি- ২ টেবিল চামচ, চেরি- কয়েকটি, বাদাম- ৪ টেবিল চামচ।

প্রণালি:
কেক তৈরি করবেন যে মোল্ডে সেখানে সামান্য তেল ব্রাশ করে নিন। খানিকটা ময়দা ছিটিয়ে নিন মোল্ডে। একটি পাত্রে ডিম ফেটে নিন। চিনি মিশিয়ে নিন ডিমে। সয়াবিন তেল ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। চালনি দিয়ে ময়দা, চকোলেট পাউডার ও বেকিং পাউডার চেলে ডিমের মিশ্রণে দিয়ে দিন। এরপর ভালো করে মিশিয়ে নিন সব উপকরণ। ঘন ব্যাটার তৈরি করে নিন।

ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিন ব্যাটারে। মোল্ডে মিশ্রণটি ঢেলে দিন। অভেনে বেক করে নিন। অভেন না থাকলে গ্যাস ওভেনেও করে নিতে পারেন। মোটা তাওয়া বসিয়ে নিয়ে তার ওপর কেকের মোল্ড বসিয়ে ঢেকে দিন। ৩০ মিনিটে হয়ে যাবে কেক। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন প্রেসার কুকার। তবে সেক্ষেত্রে ৪০ মিনিট সময় লাগবে এবং সিটি ব্যবহার করা যাবে না।







সূত্র: সাহস24

No comments:

Post a Comment

Post Top Ad