মেয়েলি পোশাকে রণবীরের চমক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

মেয়েলি পোশাকে রণবীরের চমক





এবার ‘নারীদের’ পোশাক পরে চরম ট্রোলের শিকার হলেন বলিউড তারকা রণবীর সিং। শুধু তাই নয়, নেটিজেনরা ওই পোশাকটিকে দীপিকার বলেও মজা করেছেন।

শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রণবীর। সেখানে বাহারি পোশাক পরে দেখা যাচ্ছে তাকে। মাথায় ম্যাচিং টুপি। চোখে রোদ চশমাও মানানসই।

তবে দেখে মনে হচ্ছে রণবীর নারীদের পোশাক পরে পোজ দিয়েছেন। পোশাকের ছাপ তার চেহারায় ‘মেয়েলি’ ভাবও ফুটে তুলেছে।

আর তাতেই এক ব্যক্তি কমেন্টে রণবীরকে লিখেছেন, ‘বউয়ের পোশাক পরে চলে এলে নাকি?’

কমেডিয়ান গৌরব গেরাও ওই পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এটা কী পোশাক! বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আশা পারেখ তো কোন এক ছবিতে এমন পোশাক পরেছিলেন।’

সবাই যে নেতিবাচক কমেন্ট করেছেন এমনটাও নয়। একজন লিখেছেন, ‘আপনি আগুন’। আবার আর একজনের বক্তব্য , ‘আপনিই আসল রকস্টার।’









সূত্র: যুগান্তর

No comments:

Post a Comment

Post Top Ad