প্রিয়জনের কষ্টে কাতর হিনা! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

প্রিয়জনের কষ্টে কাতর হিনা!





প্রিয় মানুষের জন্য কষ্ট পাচ্ছেন হিনা। জন্মদিনে প্রিয় মানুষের কাছ থেকে উপহার আসা সত্ত্বেও, তার দেখা না পাওয়ায় চোখের জল ফেলতে দেখা যায় অভিনেত্রীকে। বুঝতেই পারছেন হিনা খানের নতুন সিনেমা ‘হ্যাকড’ এর কথা বলা হচ্ছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুক্তি পায় ‘হ্যাকড’ এর নতুন গান ‘আব না ফির সে’। পরিচালক বিক্রম ভাটের এই সিনেমায় একেবারে অন্যরকম রূপে দেখা যাচ্ছে হিনা খানকে। ইয়াসির দেশাইয়ের গলায় ‘আব না ফির সে’ মুক্তি পাওয়ার পরপরই তা দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়ে শুরু করে। বিক্রম ভাটের এই সিনেমায় হিনা খানের পাশাপাশি রয়েছেন রোহন শাহ, মোহিত মালহোত্রা এবং সিড মক্কর।

অন্তর্জালের মায়ায় মানুষ যেভাবে বর্তমানে নিজেকে জড়িয়ে ফেলছেন এবং অনেক সময় নিজের বিপদ বাড়িয়ে ফেলছেন, সেই গল্প নিয়েই সিনেমা তৈরি করেছেন বিক্রম ভাট। একটু অসতর্ক হলেই যে অন্তর্জালের মায়ায় জড়িয়ে, আপনি বিপদে পড়ে যেতে পারেন,  পরিচালক তা বেশ স্পষ্ট করে দিয়েছেন এই সিনেমার গল্পের মাধ্যমে।

আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে পরিচালক বিক্রম ভাটের এই সিনেমা। এই সিনেমার মাধ্যমে বলিউডে প্রথম পা রাখার পরপরই হিনা খান যেন দর্শকদের মনে নতুন করে জায়গা করে নিতে শুরু করেছেন।








সূত্র: পরিবর্তন

No comments:

Post a Comment

Post Top Ad