বি টাউনে ফের শোকের ছায়া, আত্মহত্যা করলেন অভিনেত্রী সেজল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

বি টাউনে ফের শোকের ছায়া, আত্মহত্যা করলেন অভিনেত্রী সেজল





নিজ ফ্ল্যাটে শুক্রবার আত্মহত্যা করেছেন এক নামি অভিনেত্রী। মুম্বাইয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

আত্মঘাতী ওই অভিনেত্রীর নাম সেজল শর্মা। তিনি ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ টিভি সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র ছিলেন।

সেজলের সহঅভিনেতা অরু কে ভার্মা তার আত্মহত্যার কথা নিশ্চিত করেছেন। তিনিও ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালেই অভিনয় করেন।

সেজলের মৃত্যু সংবাদ নিয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার আত্মহত্যার খবর শুনে আমি স্তম্ভিত হয়েছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। ১০ দিন আগেই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। রবিবার হোয়াটসঅ্যাপে অনেক ক্ষণ চ্যাটও করেছি। তখন ও তো ঠিকই ছিল।

সেজলের ফ্ল্যাট থেকে সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যার ঘটনায় মামলা করেছে পুলিশ। ঘটনার তদন্তও করা হচ্ছে।

সেজলের বাড়ি রাজস্থানের উদয়পুরে। ২০১৭-তে মুম্বাইয়ে এসেছিলেন তিনি। সৎকারের জন্য পরিবারের লোকজন তার লাশ উদয়পুর নিয়ে গেছেন।








সূত্র: জুম বাংলা

No comments:

Post a Comment

Post Top Ad