ভুটান সীমান্ত জয়ঁগা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

ভুটান সীমান্ত জয়ঁগা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২




নিজস্ব সংবাদদাতাঃ প্রজাতন্ত্র দিবসের আগে ভুটান সীমান্ত জয়ঁগা থেকে  আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্ৰেপ্তার করল এসএসবি ৫৩ ব‍্যাটালিয়ানের জওয়ানরা। শনিবার আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্ত জয়ঁগাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে  দুটি ৭.৬২ এম এম পিস্তল এবং তিনটি ম‍্যাগাজিন ও ১৩ রাউণ্ড গুলি সহ দুই জনকে গ্ৰেপ্তার করে এসএসবি।

এরা হল মালদার বাসিন্দা সজল আলি ও ইসরফ আলি । ধৃতদের জয়ঁগা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান এসএসবি ৫৩ ব‍্যাটালিয়ান এর কমাণ্ডেণ্ট অরবিন্দ কুমার ।

No comments:

Post a Comment

Post Top Ad