সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন গুঞ্জন বচ্চন পরিবারে নতুন অতিথি আসছে। আবারও মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। অভিষেক বচ্চনের সাম্প্রতিক একটি ট্যুইট এই গুঞ্জন ছড়ায়। অভিষেক তার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, বন্ধুরা, তোমাদের সকলের জন্য একটা সারপ্রাইজ আছে।
ভক্তরা ট্যুইটার পড়ে কী সেই সারপ্রাইজ তা জানার জন্য অধীর আগ্রহে। কেউ কেউ লিখেছেন, তোমার মেয়ের জন্য ভাই/ বোন? আবার কেউ লিখেছেন, নতুন অতিথি আসছে, মিষ্টি চাই। একজন লিখেছেন, ধুম ৫ আসছে নাকি?
তবে শোনা যাচ্ছে, অভিষেকের নতুন ছবি বব বিশ্বাসের কথা ভেবে ওই ট্যুইট করেছেন অভিনেতা। অন্নপূর্ণা দিয়া ঘোষ পরিচালিত ‘বব বিশ্বাস’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন অভিষেক। এজন্য গত বৃহস্পতিবার ৪২ দিনের শ্যুটিং-এ অংশ নিতে কলকাতায় এসেছেন তিনি।
সূত্র: আরটিভি

No comments:
Post a Comment