কালিয়াগঞ্জের নজমূ নাট্য নিকেতনে ৭ দিন ব্যাপী নাট্য উৎসবের শুভ সূচনা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

কালিয়াগঞ্জের নজমূ নাট্য নিকেতনে ৭ দিন ব্যাপী নাট্য উৎসবের শুভ সূচনা




নিজস্ব সংবাদদাতাঃ  ছোট শহর হলেও সাংস্কৃতিক চর্চার দিক থেকে এগিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ।  কালিয়াগঞ্জ নাট্য শহর বলে পরিচিত। এই শহরে বেশ কয়েকটি নাট্য দল রয়েছে। সেই মোতাবেক শনিবার থেকে কালিয়াগঞ্জের  যাত্রীক নাট্য গোষ্ঠীর উদ্যোগে ৭ দিন ব্যাপী নাট্য উৎসবের সূচনা হল।

এই নাট্য উৎসবে উত্তর ও দক্ষিনবঙ্গের বেশ কয়েকটি নাট্য দল তাদের নাটক মঞ্চস্থ করবে নজমূ নাট্য নিকেতনে। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নাট্য উৎসবের সূচনা করেন কালিয়াগঞ্জের  বিধায়ক তপণ দেবসিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল, জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব নূরুল মুর্তাজা সহ বিশিষ্ট জনেরা। প্রতিদিন দুটি করে নাট্য মঞ্চস্থ হবে নজমূ নাট্য নিকেতনে। প্রথম দিন থেকেই নাটক দেখতে ভিড় জমায় নাট্য প্রেমী মানুষেরা। এই নাট্য উৎসব চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত।

নাট্য উৎসবে অতিথিরা সকলেই বলেন, অনলাইনের যুগে থিয়েটার থেকে সরে পড়েছে যুব সমাজ, সরকারের পক্ষ থকে তাদের উজ্জ্বিবিত করতে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হচ্ছে, যাতে করে যুব সমাজ থিয়েটারমুখী হয়। তাই এখন বিভিন্ন নাট্য সংস্থার উদ্যোগে নাট্য কর্মশালা করা হচ্ছে।


No comments:

Post a Comment

Post Top Ad