সামলে উঠুন কঠিন কাজের ঝক্কি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

সামলে উঠুন কঠিন কাজের ঝক্কি




জীবনে চ্যালেঞ্জ না থাকলে জীবন নিরানন্দ হয়ে ওঠে; বিস্বাদময় হয়ে ওঠে। চ্যালেঞ্জ থাকলেই কেবল জীবন আনন্দময় হয়ে ওঠে। চ্যালেঞ্জ মোকাবেলা করে কোন কিছু অর্জন করলে যে আনন্দ পাওয়া যায়, তা অন্য কিছুতেই পাওয়া যায় না।

চ্যালেঞ্জ না থাকলে সামনের আগানোর পথও হারিয়ে ফেলে মানুষ। অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে। চ্যালেঞ্জ হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি। সিঁড়ি ভাঙতে ভাঙতে যেমন ওপরে উঠতে হয়, তেমনই চ্যালেঞ্জ মোকাবেলা করে করেই সামনে এগুতে হয়।

কাজের কথা শুনলেই অনেকের মাথা গরম হয়ে যায়। কঠিন কোন কাজ হলে তো কথাই নেই! আবার অনেকে যে কোন কঠিন পরিস্থিতিকে হাসি মুখে সামলাতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করলে এবং কাজের প্রতি শতভাগ নিবিষ্ট থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়।

কাজ করতে গেলে বাধা আসবে। কোন কাজ সহজেই করা যাবে। আবার কোন কাজ কঠিন হবে। যদি আমরা মনে করি, সব কাজই সহজ হবে তাহলে ভুল হবে। মানুষের জীবনটাও তাই। জীবনে চলার পথে অনেক সময় হোঁচট খেতে হয়। আবার অনেক সময় পা পিছলে পড়েও যেতে হয়। তাই বলে কি আমরা উঠে দাঁড়াব না? আবার চলতে শুরু করব না? নিশ্চয়ই করব।

কোন কাজ কঠিন মনে করে যদি আমরা ফেলে রাখি তাহলে কি কাজটা সম্পন্ন হবে? হবে না। যে কোন কঠিন কাজই সামনে আসুক, তা কঠিন ভেবে ফেলে রাখলে চলবে না। সেই কাজের পেছনে লেগে থাকতে হবে। কাজটা শেষ না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে।

অনেককেই দেখা যায়, বড় কোন কাজ সামনে এলেই ভেঙে পড়েন। হা-হুতাশ করতে থাকেন। বলতে থাকেন, এই কাজ কিভাবে সামলাবো? কাজটা নিয়ে যে একটু চিন্তাভাবনা করবেন, তা নয়। আগে তো চেষ্টা করতে হবে! চেষ্টার আগেই যদি বলি, না না! এই কাজ আমার পক্ষে সামাল দেওয়া সম্ভব না; তাহলে হবে?

এক্ষেত্রে মনোবল খুব জরুরি। যে কোন বড় কিংবা কঠিন কাজ সামলাবার জন্য মনোবল অটুট রাখতে হবে। আগে মনটাকে শক্ত করে বাঁধতে হবে। মনে মনে স্থির করতে হবে, যে করেই হোক কাজটা আমি শেষ করব। তারপর কাজ শুরু করতে হবে।

মনে দ্বিধা নিয়ে কাজ করা যাবে না। বড় কাজ তো নয়ই। দ্বিধাদ্বন্দ্ব থাকলে সহজ কাজও কঠিন হয়ে যায়।

তা মানে কি দাঁড়াল? কঠিন কাজ সামলাতে হলে কি করতে হবে? প্রথমত, মাথা ঠাণ্ডা রেখে কাজটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। কিছুতেই মনোবল হারানো যাবে না বরং মনোবল শক্ত রাখতে হবে। এই দুটো বিষয় মাথায় রাখলে যে কোন কাজই পশ্চাশ ভাগ করা হয়ে যাবে। বাকি পশ্চাশ ভাগ কাজ তখন সহজ হয়ে যাবে।

আমাদের মনে রাখতে হবে, কোন কাজই কঠিন না। কিন্তু আমরা অনেক সময় কাজ দেখলে ঘাবড়ে যাই। তখনই কাজটা কঠিন হয়ে যায়। কাজেই ভাবনার জগৎটাকে সহজ করতে হবে এবং যেকোন কাজকে সহজভাবে নিতে হবে। যারা জটিল করে ভাবে তারাই জটিলতায় পড়ে।

জটিলতা, কুটিলতার পথ পরিহার করে সবাই সহজ পথে চলুন। সহজ জীবন গড়ুন। তাতে সবার মঙ্গল।








সূত্র: কালের কণ্ঠ

No comments:

Post a Comment

Post Top Ad