আয়ুষ্মানের সমকামী রূপ প্রকাশ্যে আসতেই হোঁচট খেলেন ভক্তরা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 January 2020

আয়ুষ্মানের সমকামী রূপ প্রকাশ্যে আসতেই হোঁচট খেলেন ভক্তরা




আয়ুষ্মান খুরানা নাকি সমকামী! ভালোবাসেন বন্ধু জিতেন্দ্র কুমারকে। ভক্তরা হোঁচট খেয়েছে আয়ুষ্মানের এমন খবরে। বলিপাড়ায় গুঞ্জন চলছে, তাহিরা কাশ্যপকে ভালবেসে বিয়ে করেছিলেন যে আয়ুষ্মান, তিনি কীভাবে আবার নতুন করে বন্ধুর প্রেমে মজে যেতে পারেন!

সর্বভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মানের ‘শুভ মঙ্গল জদা সাবধান’ এর ট্রেলার। যেখানে সমলিঙ্গের দুজন মানুষের ভালবাসার গল্পকে তুলে ধরা হয়েছে। নতুন এই সিনেমায় একজন সমকামী মানুষের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। তার সঙ্গে এই সিনেমায় যোগ্য সঙ্গ দিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্র কুমার। রয়েছেন নীনা গুপ্তা এবং গিরিরাজ রাওদের মতো বর্ষীয়ান অভিনেতাও। বুধবার এই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের মধ্যে উত্তেজনা চোখে পড়তে শুরু করে।

প্রসঙ্গত, ‘বধাই হো’ বক্স অফিসে সফল হওয়ার পর এই সিনেমার ৩ তারকাকে নিয়েই তৈরি করা হয় ‘শুভ মঙ্গল জদা সাবধান’। এখন এই নতুন সিনেমা দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে সেটা দেখার বিষয়।

তবে সিনেমার ট্রেলার মুক্তির পর একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা আয়ুষ্মান। সেখানে তিনি বলেন, শুভ মঙ্গল জদা সাবধান এর ট্রেলার মুক্তি পাওয়ার পর দর্শকদের ভালোবাসায় তিনি অভিভূত। গোটা দেশ এবং দেশের মানুষের জন্য এই সিনেমা গুরুত্বপূর্ণ।

সমকামী সম্প্রদায়ের মানুষকে যাতে অন্য চোখে না দেখা হয় সমাজে, সেই কারণেই ‘শুভ মঙ্গল জদা সাবধান’ একটি গুরুত্বপূর্ণ সিনেমা। সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর যেভাবে সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন, তাতে দর্শকদের কাছে তিনি কৃতজ্ঞ বলে জানান আয়ুষ্মান।






সূত্র: পরিবর্তন

No comments:

Post a Comment

Post Top Ad