প্রেমের সম্পর্কে শরীরী স্পর্শ ঠিক কতটা জরুরী!!! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 January 2020

প্রেমের সম্পর্কে শরীরী স্পর্শ ঠিক কতটা জরুরী!!!





নিজস্ব প্রতিবেদনঃ প্রেম দুটো মানুষকে কাছাকাছি আনে। একে অপরের প্রতি ভরসার হাত বাড়িয়ে দিয়ে দুজন মানুষ হেঁটে যেতে চায় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। এই সম্পর্কের মাঝে হাসি-কান্না, সুখ-দুঃখ, খুনসুটি সবই থাকে। এগুলো সম্পর্কটাকে এক নতুন মাত্রা দেয়। ধীরে ধীরে এই সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়ি পর্যন্ত।

এ পর্যন্ত তো সব ঠিক ঠাক আছে। কিন্তু প্রেম জীবনে সেক্স ঠিক কতটা দরকারী! এই প্রসঙ্গটি কিন্তু একটু বিতর্কিত। বিতর্কিত এই কারণে, আমাদের সমাজে সেক্স কথাটা শুনলে আমরা এখনও মুখ লুকিয়ে হাসি। আর বয়ঃজ্যেষ্ঠরা, ওরে বাবা, তাদের কাছে এটা তো একটা অপরাধ।

আসলেই কি সেক্স করাটা অপরাধ! একদমই নয়। আর পাঁচটা জৈবিক চাহিদার মত এটিও একটি চাহিদা। কিন্তু সকলে মিলে একে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। বিয়ের আগে ঠিক নয়, এটা পাপ- এসব কথা বলে সবসময় বুঝিয়ে দেওয়া হয়, এটা একটা অপরাধমূলক কাজ। অথচ খাওয়া-দাওয়ার মত সেক্সটাও আবশ্যিক। তা সত্ত্বেও এ বিষয়টা সকলেই ঢেকে রাখতে চান। সবসময় কেমন যেন একটা ধামা চাপা দেওয়ার মত ব্যাপার। আর এই খোলামেলা আলোচনার অভাবেই ছোট বড় অনেকেই যৌন হয়রানির শিকার হন এবং লজ্জা বা ভয়ের কারণে তার প্রতিবাদ করতে পারেন না, যার ফলে অপরাধীরা নিজেদের বেশ শক্তিশালী ভাবতে শুরু করে। হ্যাঁ এসবের ব্যতিক্রম অবশ্যই রয়েছে, কিন্তু সেটা তো ব্যতিক্রমই।  তো অন্য  প্রয়োজনীয় বিষয়গুলোর মত সেক্স বিষয়টা নিয়ে বেশি রাখঢাক না করাই শ্রেয়। এটাও তো জীবনের একটি অঙ্গ- একথা ভুলে গেলে চলবে কীভাবে!

যারা প্রেমিক যুগল তাদের আরও কাছাকাছি নিয়ে আসে এই যৌন সম্পর্ক। একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় করতে সহায়তা করে। আর কাছের মানুষটির স্পর্শ কে পেতে চায় না বলুন তো! তার ছোঁয়া, তার আলিঙ্গন, প্রথম খাওয়া চুমু , উফঃ সে এক অদ্ভুত অনুভূতি। যে এর স্বাদ পেয়েছে সেই জানে এর গুরুত্ব। ভালোবাসায় এটা কোনও পাপ নয়।

তবে এর পাশাপাশি আমাদের কয়েকটি কথাও মনে রাখতে হবে। যেমন কখনই একের বেশি শারীরিক সম্পর্কে জড়ানো উচিৎ নয়। আর বিয়ের আগে যৌন মিলনে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। কোনও রকম প্রোটেকশন ছাড়া সেক্স করবেন না। বিশেষ করে মেয়েরা সাবধান হবেন। বিয়ের আগে কোনও রকম পিল খাবেন না। এতে ভবিষ্যতে মা হওয়ায় বাধা সৃষ্টি হতে পারে। আর বিয়ের আগে গর্ভবতী হয়ে গেলে সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না। একটা কথা মনে আছে নিশ্চয়ই, সমাজ যতই উন্নত হয়ে যাক না কেন, মেয়েদের জন্য সময় কখনও পাল্টায় না। তাই সতর্ক থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে কনডম ব্যবহার করাই শ্রেয়। আর হ্যাঁ ভালবাসার সম্পর্কটা যদি মজবুত হয়, তবেই সেক্স করার কথা ভাববেন।

তাহলে বুঝতেই পারছেন, সেক্স শব্দটি শুনে মুখ লোকানোর যেমন প্রয়োজন নেই, তেমন নাক সিটকোনোরও প্রয়োজন নেই। একটু সাবধানতা অবলম্বন করে প্রেম জীবনের প্রতিটি মুহুর্ত মন খুলে উপভোগ করুন।

No comments:

Post a Comment

Post Top Ad