নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ জেলা ও পৌর যুব কল্যান দফতর, ক্রীড়া দফতর ও জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যেগে সুভাষ উৎসব অনুষ্ঠিত হল আলিপুরদুয়ারে। এদিন ম্যাকউইলিয়াম হাইস্কুলের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি শহর পরিক্রমা করে। পরে ইন্ডোর স্টেডিয়ামে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৪ তম জন্মদিন পালিত হয়।
বক্তব্য রাখেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা, বিধায়ক সৌরভ চক্রবর্তী। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি আধিকারিক সিপ্রানুস বাসকে সহ প্রশাসনের আধিকারিকরা।

No comments:
Post a Comment