শুভ মুখার্জিঃ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লি সফরে এসে উপস্থিত হয়ে গেছেন কালকেই। মোদি -জিনপিংয়ের মধ্যে দু'দেশের বানিজ্য প্রসারে মূলত আলোচনা হবে। চিনের বাজারে যাতে ভারতীয়রা বানিজ্য করার সুযোগ পান তার চেষ্টাও চালাবে মোদি সরকার। তবে সব তো হবে তার আগে দু'দেশের রাষ্ট্রনেতার মেন্যু আর উপহারের ডালিতে একটু চোখ বুলিয়ে নেয়া যাক। কারন 'মিটিং উইদাউট ইটিং' তো হতেই পারেনা।
চিনা প্রেসিডেন্ট জিংপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শুরু হয়ে গেছে আগেই । জিনপিং দ্বারা প্রদেয় উপহারের ডালি জানা না গেলেও মোদি দক্ষিণ ভারতীয় উপহার দিচ্ছেন জিনপিংকে। নাচিয়ারকোলি ব্রাঞ্চড আন্নাম ল্যাম্প যা ৬ ফুট লম্বা আর ১০৮ কেজি ওজনের দেয়া হয়েছে চৈনিক প্রেসিডেন্টকে ।
দেয়া হয়েছে তাজাম্ভুর পেইন্টিংয়ের সরস্বতী মূর্তি। দক্ষিণের শিল্পী পি লোগামাথনের তৈরি এই ৪ ফুটের মূর্তির ওজন ৪০ কেজি। দুপুরের লাঞ্চ টেবিলেও থাকছে দক্ষিণ ভারতের স্পর্শ। করাইকুদির নানা পদের মধ্যে থাকছে থাক্কালি রসম, আরচাবিত্তা রসম, কদলাই কুরুমা, কাভানারাসি হালুয়া। উদরপূর্তির সাথে সাথে বানিজ্য পূর্তির ও ব্যবস্থা করতে চাইছেন মোদি।
পি/ব
No comments:
Post a Comment