সুদেষ্ণা গোস্বামী: বডি পলিশিং তো আসলে ত্বকের ঘষা-মাজা। পিউমিক স্টোন ,খাঁটি নারকেল তেল, জলপাইয়ের তেল থাকলে বাড়িতেই নিজে সময় অনুযায়ী এই ত্বক চর্চা করে ফেলতে পারবেন । তবে প্রথমেই একটা বডি স্ক্রাব বানিয়ে ফেলুন।
শুষ্ক ত্বকের ক্ষেত্রে:
এক কাপ ব্রাউন সুগার, আধা কাপ হোহোবা ওয়েল ,ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন।
অতি শুষ্ক ত্বকের ক্ষেত্রে:
আগেরমিশ্রণে বেকিং সোডা অ্যালোভেরা জেল বাদাম তেল মেশানো থকথকে হয়। তৈলাক্ত ত্বকের জন্য এক কাপ চিনি চার-পাঁচটা স্ট্রবেরিতে দু-দুটি জামরুল বাটার সঙ্গে দু'চামচ মধু।
সাধারণ ত্বকের জন্য:
দই মধু চিনি টমেটো কোটা কাঁচা হলুদ ও বেসন মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। প্রতিপিস ক্লাবে কমলালেবুর খোসার মেশালে ত্বকের দীপ্তি বাড়বে। তাপ বেশি সংবেদনশীল নাহলে পাতিলেবুর রস মেশাবেন।
স্নান করে গরম জলের শাওয়ার খুলে ঘরটা বাষ্পে ধরিয়ে দিন। এতে ত্বকের রোমকূপ খুলবে। নারকেল ও জলপাই তেল মাখুন।১০-১৫ মিনিট ধরে ওই তেল দিয়ে মালিশ করে মিলিয়ে দিন। সারা শরীরে স্ক্রাবটি মেখে বৃত্তাকার আঙ্গুল চালিয়ে ঘষে নিন। স্নান করার সময় পিঠে সোল্ডার লুফা ব্যবহার করবেন। শেষে পুরো বডি লোশন লাগান সপ্তাহে দুবার এভাবে যত্ন নিলে আপনার ত্বকের জেল্লা নিশ্চিত।
পি/ব
No comments:
Post a Comment