শুক্রবার রাতে ফের মহারাষ্ট্রে ভেঙে পড়ল চারতলা বহুতল। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হলেও, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আসংখ্যা করা হচ্ছে। এই বহুতলের ধ্বংসাবশেষের নীচে অনেকেই আটকে রয়েছে বলে জানা গিয়েছে।
এই বহুতলটিকে অনেক আগে থেকেই বেআইনি বাড়ি হিসেবে ঘোষণা করেছিল স্থানীয় পুরসভা। শুক্রবার রাতে এই বাড়িটির দেওয়ালে ফাটল দেখা দেয়। পুরসভাকে খবর দেওয়া হলে, কর্মীরা এসে এখানকার বাসিন্দাদের বের করে আনেন। কিন্তু এরই মধ্যে কয়েক জন আবার ওই বাড়ির মধ্যে ঢুকে যান কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্য।
আর ঠিকতখনই হুড়মুড় করে ভেঙে পড়ে বহুতলটি। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আটকে পড়া মানুষদের বের করে আনার জন্য ডাকা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।
এই বহুতলটি মাত্র ৮ বছর আগেই তৈরি করা হয়েছিল।কিন্তু এই কয়দিনেই একটি বহুতল কি ভাবে ভেঙে পড়তে পারে তাই নিয়ে ধন্দে মানুষ ও প্রশাসন। তবে ভিওয়ান্ডি পুরসভার কমিশনার অশোক রনখম্ব তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন।
পি/ব
No comments:
Post a Comment