সুদেষ্ণা গোস্বামী: ছোট ফ্ল্যাটের জায়গায় অভাব বেশীরভাগেরই। আচ্ছা সাধ আছে সুন্দর বাগান করার। সে ক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন পম্পা হ্যাংগিং প্ল্যান্ডার্স। বারান্দার ধারের ছাদের আলসেতে ঝুলিয়ে দিলে গাছ বাড়বে তরতরিয়ে।
এই ধরনের টবে ফান গাছ ভালো হয় ।এই গাছ করতে বেশি পরিচর্যার প্রয়োজন হয়না ।একটু মাটি তৈরি করে নিলে কাজ সম্পূর্ণ ।তবে টাইম ফ্লাওয়ার এর মত গাছ লাগাতে পারেন হ্যাঙ্গিং টবে বেশ ভালো দেখাবে। এই ধরনের বাগানে সুবিধে হল জায়গা নষ্ট হয়না।
হাওয়ায় গাছ বাড়তে থাকে তবে খেয়াল রাখবেন ঝড়-বৃষ্টির সময় জোরে হাওয়া দিলে সরিয়ে রাখতে হবে না হলে পড়ে ভেঙে যেতে পারে। জল দেবার সময় খেয়াল রাখবেন। জল ছিটকে আপনার বারান্দার গায়ে লাগবে তাই এই ধরনের টবের গাছে জল স্প্রে করে দিতে পারেন সে ক্ষেত্রে ভয় থাকবে না।
টবের গা বেয়ে গাছ বারতে থাকলে গাছের ডালপালা ছেঁটে দিতে হবে ।এর পাশাপাশি এই ঝুলন্ত গাছে মাঝেমাঝে ভিতরে মাটি এবং গাছের স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি চোখের সমান্তরালে টব রাখবেন।
পি/ব
No comments:
Post a Comment