সুদেষ্ণা গোস্বামী: সারাদিন কেবলই ছুটে যাওয়া অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস ।সমানতালে দু দিক সামাল দেওয়ার পরে মেয়েদের ভালোলাগা-ভালোবাসার উপরে ধুলো জমে যায় অজান্তেই । রান্না করতে ভালোবাসেন অনেকে রান্না করলে মন ভালো হয়ে যায়।
কিন্তু সময়ের অভাব আপনাকে কিছুই করতে দেয় না ।কর্মক্ষেত্র থেকে ফিরে বা ছুটির দিনে এমন কিছু পদ তৈরি করে ফেলুন রোজকার ঝোল ভাতের চেয়ে আলাদা রান্নার পদ্ধতি ও সহজ। এক্ষেত্রে আপনার সন্তানকে পেঁয়াজ-রসুন বা কড়াইশুঁটি ছড়ানোতে হাত লাগাতে বলুন। এতে সে খুশি হবে পাশাপাশি আপনার সঙ্গ ও এনজয় করবে।
বাড়ির নানা কাজের মধ্যে মা হিসেবে সন্তানের হোমওয়ার্ক দেখা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।ইচ্ছে না হলেও এই কর্তব্যকে এড়িয়ে যেতে পারেন না কিন্তু আপনার নিজস্ব আধঘণ্টায় যদি সঙ্গী করেন সন্তানকে তাহলে সেও পড়াশোনা বা হোমওয়ার্ক আগাম এগিয়ে রাখার উৎসাহ পাবে ।নাচ,গান বা ছবি আঁকার মতো বিষয়ে তার ভালোবাসা ক্রমশ তৈরি হতে থাকবে।
পি/ব
No comments:
Post a Comment