সোশ্যাল মিডিয়ার চাপে শ্লীলতাহানির অভিযোগ নিল থানা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

সোশ্যাল মিডিয়ার চাপে শ্লীলতাহানির অভিযোগ নিল থানা




দেবশ্রী মজুমদার:      সোশ্যাল মিডিয়ার চাপে মায়ের সামনে মেয়ের শ্লীলতাহানির ঘটনা বোলপুর শান্তিনিকেতনে।  চিৎকার করে কোন মানুষকে পাশে পায় নি নিগ্রীহিতা বা তার মা। থানায় গিয়েও আইনী জটিলতার ভয়ে পিছিয়ে আসে।         


শেষমেশ নিজের দুঃখের কাহিনী লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই নিগ্রীহিতা ছাত্রী। তারপর বিষয়টি  সবার সামনে আসতেই নড়েচড়ে বসে বোলপুর থানার পুলিশ। অভিযোগও নেওয়া হয় শুক্রবার রাতে।           


 জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টায় বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে করে কলকাতা থেকে ফিরে বোলপুর স্টেশনে  নামেন এক ছাত্রী। তার সাথে ছিলেন তার নিজের মা। হেঁটে বাড়ি ফেরার পথে বোলপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মায়ের সামনে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে এক ব্যক্তি, বলে অভিযোগ।         


 অভিযুক্ত ব্যক্তির নাম শ্যমল রায়। বাড়ি বোলপুরের নীচুপট্টী। পেশায় বেসরকারি একটি নার্সিং হোমের মালিক তিনি। শান্তিনিকেতনের বাসিন্দা ওই ছাত্রী ও তাঁর মায়ের দাবি, হেঁটে বাড়ি ফেরার পথে মাঝ বয়সী এক ব্যক্তি  হঠাৎ ওই  ছাত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায় ঘটনাস্থল থেকে। এরপরেই বোলপুর থানায় যায় ছাত্রী ও তার মা। অভিযোগ দায়ের করার আগে পুলিশ তাদের জানায় মামলা রুজু হলে সময় মত না এলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।       



এই ভয়ে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি ওই ছাত্রী ও তার মা, বলে তাদের দাবি। তারপর প্রতিবাদ করে ফেসবুকে গোটা ঘটনা লিখে পোস্ট করে ওই ছাত্রী। ফলে রীতিমত নিন্দার ঝড় ওঠে।  বিষয়টি সবার  সামনে আসতেই অভিযোগ নেয় বোলপুর থানার পুলিশ এমন দাবিও তারা করেন। যদিও পুলিশের দাবি, থানা অভিযোগ নেয় নি, একথা সত্য নয়। লিখিত অভিযোগ না করায়, পুলিশ কোন ব্যবস্থা নিতে পারে নি। পুলিশ ঘটনাস্থলে গেছিল।



 ওই ছাত্রীর দাবি, "প্রকাশ্যে  তাঁকে শ্লীলতাহানি করা হয় তাঁর মায়ের সামনেই। স্থানীয় মানুষজনকেও পাশে পায়নি সে। থানায় গেলে পুলিশ বিভিন্ন কথা বলে এই ভয়ে অভিযোগ করে নি। পরে ফেসবুকে লিখে প্রতিবাদ করা হয়।"           অভিযোগকারিণীর মায়ের বক্তব্য, তাঁরা ট্রেনে কলকাতা থেকে ফিরছিলেন।



 বোলপুর স্টেশনে নেমে মা ও মেয়ে  হেঁটে স্টেশন থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন, সেই সময়ই মাঝ বয়সী এক ব্যক্তি তাঁর মেয়ের ওপর চড়াও হয়। তার শ্লীলতাহানি করা হয়।  বহু ডাকাডাকি করার পরও কোন মানুষকে পাশে পাওয়া যায় নি। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।


পি/ব 

No comments:

Post a Comment

Post Top Ad