পনির রাপ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

পনির রাপ


     
 
সুদেষ্ণা গোস্বামী: 



উপকরণঃ-
পনির অ্যাপ বানাতে পনির এককাপ,  টকদই ২ টেবিল-চামচ,  ময়দা ১ কাপ,  কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ, স্প্রিং অনিয়ন দু-তিনটি,  গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, চাট মসলা ১ চা-চামচ, সাদা নুন, সাদাতেল পরিমাণমতো



প্রণালীঃ-
টক দই, গরম মসলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ,চাট মাসালা ও নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। পনির টুকরো দই এর মিশ্রণের মাখিয়ে ফ্রিজে রেখে দিন। ১ ঘন্টা মেরিনেট হতে দিন। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে পনিরের টুকরো সোনালি করে ভেজে নিন।


এবার অন্য একটি পাত্রে জল ,ময়দা ও কর্নফ্লাওয়ার গুলে নিন এর মধ্যে পরিমাণমতো গরম মসলা গুঁড়ো দিতে হবে। ফ্রাইং প্যানে তেল দিয়ে ওই মিশ্রণ দিয়ে ছোট ছোট প্যানকেক এর মত বানিয়ে নিন ।এর মধ্যে পনিরের টুকরোগুলো ভরে স্প্রিং অনিয়ান দিয়ে বেঁধে নিন পরিবেশন করুন সসের সাথে।


পি/ব




No comments:

Post a Comment

Post Top Ad