গত শুক্রবার কংগ্রেস নেতা করণ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সীতার জন্য বিচার চেয়ে একটি চিঠি লেখেন।মুখ্যমন্ত্রী আদিত্যনাথ উত্তরপ্রদেশে ১৫১ মিটার উঁচু একটি রাম মূর্তি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন।
এই বিরাট প্রকল্পের অংশ হিসেবে সরযূ নদীর পাড়ও বাঁধিয়ে দেওয়া হবে। এইসবের মাঝে মুখ্যমন্ত্রীকে কংগ্রেস নেতা মনে করিয়ে দিলেন রামের উপরেই মনোনিবেশ করা হচ্ছে। কোথাও গিয়ে অবহেলিত হচ্ছেন সীতা। সীতার প্রতি নজর ফেরাতেই তাঁকে চিঠি লিখে বসলেন কংগ্রেস নেতা।
যোগীকে লেখা চিঠিতে করণ সিং লিখেছেন, ” শ্রী রামের অত্যন্ত উঁচু মূর্তিটি নির্মাণের পরিবর্তে আপনার সেই মূর্তির উচ্চতা অর্ধেক করা উচিৎ এবং শ্রী রাম ও সীতা উভয়েরই প্রতিমা নির্মাণ করা উচিৎ।
সবাইকেই অযোধ্যার এই মহান ও মহৎ মহিলার প্রতি ন্যায় বিচার করা উচিৎ।” তিনি আরও লিখেছেন রাম এবং সীতা দুজনেই সমান গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র দুজনেরই মূর্তি স্থাপন করা উচিৎ। তাঁর মতে বাড়ছে রামের, জনপ্রিয়তা কমছে সীতার।
পি/ব
No comments:
Post a Comment