আমরা ছোটবেলে থেকে মহাভারতের অনেক গল্প শুনেছি ও টিভিতে দেখেছি। আর এই মহাকাব্যেরই একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল শ্রী কৃষ্ণ৷ এই ভগবান কৃষ্ণকে নিয়েই রয়েছে বেশ কিছু গল্প-কাহিনী। তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলে পরিচিত৷ গোবিন্দ, মুকুন্দ, বাসুদেব এবং মাখনচোর নামেও তিনি খ্যাত৷ সবথেকে মজার বিষয় বিষ্ণু দেবতার মোট আট স্ত্রী ছিলেন৷
এই পত্নীরা হলেন- রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, মিত্রবিন্দা, ভদ্রা, লক্ষ্সমানা, জাম্ববতী, নগ্নজিতি৷ আরও শোনা যায়, মোট ১৬,০০০ জন গোপীনিকেও বিয়ে করেছিলেন কৃষ্ণ৷ তবে এতজন রাজকন্যার মধ্যেও রুক্মিণী এবং সত্যভামার প্রতি ভগবান বিষ্ণুর ভালোবাসাটা যেন অন্যান্যদের থেকে একটু বেশিই ছিল৷ আর এই কারণেই পরবর্তীকালে এই দুই রাজকন্যাই হয়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী৷
তবে কিভাবে রাণী থেকে তাঁরা হয়ে উঠলেন বিষ্ণু দেবতার স্ত্রী, সেই বিষয়টিও খুবই আশ্চর্যজনক৷ রুক্মিণী ছিলেন বীরভদ্রের রাজা ভিস্মাকার কন্যা৷বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে থেকেই রুক্মিণী তাঁর তাঁর সখীদের কাছ থেকে বিষ্ণুর গুণাবলী ও ক্ষমতার কথা শুনেই প্রেমে পড়েছিলেন। তবে রুক্মিণীর ভালোবাসার থেকেও তার ভাই রুক্মি শত্রুতা ছিল বেশি ৷
তিনি সেই কারণে কখনই চাইতেন না তাঁর দিদির সঙ্গে বিষ্ণুর বিয়ে হোক৷ কিন্তু রুক্মিণী সবসময়ই শ্রী কৃষ্ণের সঙ্গে একটি ঐশ্বরিক টান অনুভব করতেন৷ এমনকি তিনি বিষ্ণুকে একটি প্রেমপত্রও লিখেছিলেন৷তার ভাই সর্বদাই তাদের প্রেমের বাধা হয়ে দাঁড়ালেও অবশেষে তাদের বিবাহ হয়েছিল৷
পি/ব
No comments:
Post a Comment