সুদেষ্ণা গোস্বামীঃ বাজার চলতি কেমিক্যালস এমোনিয়া দেওয়া হেয়ার কালার চুলের জন্য তো খারাপই তাছাড়া ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। আমরা সময়ের অভাবে এইসব রং লাগিয়ে ফেললেও পরবর্তীকালে দেখা যায় চুল উঠে যাওয়ার মতো সমস্যা। অনেক সময় হেনা করেও তার ফল পাওয়া যায় না। তাহলে কি করবেন কখনো ভেবেছেন এদিকে তো মাথায় পাকা চুলে ভর্তি হয়ে গেছে আপনার।
এই সাদা চুল নিয়ে কোন বিয়ে বাড়ি বা পার্টি কোথাও যেতে যেন ভীষণ কুন্ঠা ও লজ্জা বোধ হয়। আজ আপনার এই মুশকিলের আসান করবো আমি। প্রথমে আপনি চুলে যেমন হেনা করেন করে নি। পরেরদিন হেনা করা চুলে ব্যবহার করুন ইন্ডিগো পাউডার।ইন্ডিগো পাউডার আপনি যে কোন দোকানে পেয়ে যাবেন এটি হচ্ছে একটি বিশেষ হার্রবস। যা আপনার চুলকে কালো রং দিতে সাহায্য করবে।
একটা প্লাস্টিকের বাটিতে পরিমাণমতো ইন্ডিগো পাউডার নিয়ে নিন তারপরে উষ্ণ গরম জল দিয়ে ওটিকে গুলেকুড়ি মিনিট রেখে দিন। এরপর মাথায় লাগিয়ে শাওয়ার ক্যাপ করে নিন 30 মিনিটের জন্য। প্লেন জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চুল সুন্দর কালো রেশমের মত হয়ে গেছে । হেনা করার পর যে অরেঞ্জ রং হয় তার পরে যদি আপনি ইন্ডিগো পাউডার দিয়ে চুল রং করেন সেই চুল সুন্দর কালো রংয়ে পরিবর্তিত হয়।
পি/ব
No comments:
Post a Comment