সুদেষ্ণা গোস্বামী: এই পৃথিবীতে সবাই তার থেকে বিপরীত চরিত্রের মানুষের প্রেমে পড়ে বেশি। এটা শুধু মহিলাদের ক্ষেত্রে নয় পুরুষের ক্ষেত্রেও একই জিনিস খাটে। আর্থিকভাবে স্বচ্ছল ,লম্বা এবং সুদর্শন পুরুষ সব মেয়েদেরই পছন্দ। তবে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েদের পছন্দ তাদের বয়সের সাথে সাথে বদলাতে থাকে।
একজন ১৫ বছরের মেয়ে যা চায় একজন ৩০বছরের মেয়ে আবার অন্যরকম কিছু চায়। সুতরাং কোন মহিলাকে ইমপ্রেস করতে গেলে অবশ্যই তার বয়সে খেয়াল আপনাকে মাথায় রাখতেই হবে। খুব উগ্র স্বভাবের পুরুষ মহিলাদের একদম অপছন্দের। প্রতিটি সম্পর্কের মধ্যেই স্পেসটা খুব জরুরী। তাই সম্পর্কে বেশি লেবু না কচলিয়ে , সম্পর্কে স্পেস দিন সময় দিন।
দেখবেন সে সম্পর্ক সুন্দর ভাবে এগিয়ে গেছে। সৃষ্টিশীল পুরুষ সব মেয়েদেরই পছন্দের, তাই আপনাকে ছবি আঁকা ,গানজানা, গিটার বাজানো অল্পবিস্তর কিছু জানতেই হবে। কিন্তু এগুলো যদি আপনি কোনটাই না পারেন তবে চিন্তার কিছু নেই। কবিতা বলতে না পারেন কবিতা পড়তে তো পারেন, গানের ভালো শ্রোতা হতে পারেন, একসাথে সিনেমা দেখতে যেতে পারেন ,মেলা যেতে পারে এই সবকিছুই আপনাদের সম্পর্ক মজবুত করবে।
পি/ব
No comments:
Post a Comment