নিজেকে ভালো রাখতে কে না চায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 30 August 2019

নিজেকে ভালো রাখতে কে না চায়




সুদেষ্ণা গোস্বামী:    ব্যস্ত জীবনের প্রতিটি মোড়ে নিজেকে ভালো রাখাটা খুব জরুরী ।ভালো থাকতে আমরা সবাই চাই কিন্তু কোথা থেকে যেন একটা মানসিক চাপ ভিড় করে আসে মনে। শুরু হয়ে যায় অনেক কিছু ভাবনা চিন্তার আনাগোনা। এর থেকে বেরিয়ে কি করে ভালো থাকা যায় রইল তারি কিছু  টিপস।



*প্রথমত বলি কাউকে পুরোপুরি সন্তুষ্ট করতে যাবেন না সেটা আপনি কোনদিন ই পারবেন না। এতে আপনিও ভালো থাকবেন না আর উনিও ভালো থাকবে না।

*নিজেকে ভালবাসুন ,নিজের সত্তাকে চিনুন। নিজের উপর কনফিডেন্স রাখুন।

*নিজের সম্পর্কে কোন বাজে কথা কাউকে বলবেন না যেমন আমি পারিনা ,আমার দ্বারা হবে না বা আমার এসব নেই এমন তর কথা।




*মানুষকে পরিষ্কারভাবে, সুন্দর করে ,গুছিয়ে না বলতে শিখুন। যে পরিস্থিতি মনে হচ্ছে এটা অনুকূল নয় আপনার জন্য সেখানে না বলে আসুন।

*নিজের প্রতি কঠিন হন এবং অন্যের প্রতি দয়ালু হন।

*যে সমস্ত পরিস্থিতি হাতের বাইরে সেটাকে নিয়ে না ভেবে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন এতে আপনি পরিস্থিতি অনেকটাই আয়ত্তে আনতে পারবেন।




*কোন পরিস্থিতিতে হাল ছেড়ে দেবেন। সব সময় লারার চেষ্টা করুন।

*সবশেষে বলি আপনি নিজের সাথে কথা বলুন যেকোনো একটা সময়ে। এতে করে আপনি একটা নতুন মানুষকে আবিষ্কার করতে পারবেন।



পি/ব 

No comments:

Post a Comment

Post Top Ad