সুদেষ্ণা গোস্বামী: সামনেই পুজো, আর পুজোতে আপনার অধর যদি হয় সুন্দর রঙে রাঙানো তবে সবার চোখ আপনার সুন্দর অধরের দিকেই নজর কাড়বে। আজকাল বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে লিপস্টিক পরার একটা ফ্রেন্ড আছে কিন্তু পুজোর সময় এই ট্রেন পুরোপুরি বদলে যাবে পুজোতে নতুন ফ্যাশন হবে কনট্রাস্ট লিপস্টিক অর্থাৎ আপনি যে ড্রেসটা পরবেন ঠিক তার বিপরীত কালার কনট্রাস্টে আপনাকে লিপস্টিক পড়তে হবে।
তাই লিপস্টিক কেনার সময় আপনার গায়ের রং অবশ্যই খেয়াল রাখবেন তার সাথে আপনি যে ড্রেসগুলো কিনেছেন সেই গুলির রং।
লিপস্টিকের সাথে মানানসই লিপলাইনার অবশ্যই ব্যবহার করবেন। নতুন লিপস্টিকের কালার গুলোর মধ্যে অরেঞ্জ ,পিচ, ব্রঞ্চ, অনিয়ন কালার, মেরুন, পিংক কালার এখন ফ্যাশনে ইন। এছাড়া আপনি চাইলে দু তিনটে কালার মিক্স করে নিজের মতো কালার আবিষ্কার করে নিতেই পারেন।
পি/ব
No comments:
Post a Comment