চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি




চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শনিবার বেলা সাড়ে  বারোটা নাগাদ দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্র অনুযায়ী, শুক্রবার রাত থেকেই জেটলির শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।


তিনি ৯ অগস্ট  প্রবল শ্বাসকষ্ট ও শারীরিক অস্থিরতা নিয়ে এইমসে ভরতি হন।  ১০ অগস্ট থেকেই  তাঁর স্বাস্থ্য নিয়ে বিবৃতি দেওয়া বন্ধ করে দেয় এইমস কর্তৃপক্ষ। ২০ অগস্ট হাসপাতালের এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।



তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন বিশেষজ্ঞ ডাক্তারদের একটি টিম।অবশেষে মৃত্যুর সাথে লড়াইয়ে হেরে যান তিনি।  দিল্লির এইএমসের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রীর মৃত‍্যুতে শোকাহত পুরো দেশ।


 পি/ব  

No comments:

Post a Comment

Post Top Ad