শুভ মুখার্জিঃ আইএনএক্স মিডিয়া মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।২৬ শে আগস্ট পর্যন্ত তাকে জেরা করার সুযোগ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মিডিয়াতে বেআইনি বিদেশি লেনদেনের তদন্তে সিবিআই হেফাজতে পি চিদম্বরম একের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এবার প্রাক্তন অর্থমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর 'বিদেশি' সম্পত্তির খোঁজ পেতে ৫টি দেশের কাছে তথ্য চেয়ে পাঠিয়ে চিঠি দিচ্ছে সিবিআই।
ব্রিটেন, সুইৎজারল্যান্ড, বারমুডা, মরিশাস ও সিঙ্গাপুর সরকারের কাছে চিঠি দিচ্ছে সিবিআই। চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বিদেশে কোন ভুয়ো সংস্থা খুলে তাতে কোন বিনিয়োগ করেছেন তার খোজখবর শুরু করেছে সিবিআই ।পাঁচটি দেশে ‘লেটার্স রোগেটরি’ পাঠানো হয়েছে ।
পি/ব
No comments:
Post a Comment