শুভ মুখার্জিঃ প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলি প্রয়াত হয়েছেন আজ দুপুর ১২ টা ০৭মিনিটে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ৯ অগস্ট থেকে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। ভেন্টিলেশনে ছিলেন তিনি । বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে ছিলেন তিনি। রাখছিলেন তাঁর উপর। মৃত্যুকালে ৬৮ বছর বয়স হয়েছিল অরুণ জেটলির। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন ডায়াবিটিসে আক্রান্ত অরুন জেটলি। গতবছর কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। যে ফলে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে উপস্থিত থাকতে পারেননি। এরপর আর সক্রিয় রাজনীতিতে সেভাবে আর দেখা যায়নি তাঁকে।
লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নেননি জেটলি। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন অরুণ জেটলি। প্রসঙ্গত এই আগস্টে পরপর দুই শীর্ষস্থানীয় নেতাকে হারাল বিজেপি। গত ৬ অগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
অরুণ জেটলির প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া। শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন ‘অরুণ জেটলিজির প্রয়াণে মর্মাহত আমি। অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন উনি। এক জন অসাধারণ সাংসদ এবং বুদ্ধিদীপ্ত আইনজীবী ছিলেন।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ টুইটারে লেখেন, ‘‘অরুণ জেটলিজির প্রয়াণে শোকাহত আমি। এটা আমার কাছে ব্যক্তিগত ক্ষতি। শুধুমাত্র দলের এক জন শীর্ষ নেতাকেই হারাইনি, পরিবারের এক সদস্যকে হারিয়েছি, আমার কাছে যিনি চিরকাল পথপ্রদর্শক হয় থাকবেন।’’
পি/ব
No comments:
Post a Comment