শুভ মুখার্জি: বেশ কয়েকদিন ধরেই দিল্লির এইমসে শারীরিক অসুস্থতার জন্য ভর্তি আছেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। একাধিক শারীরিক সমস্যা রয়েছে তার। মাঝে পরিস্থিতির উন্নতি হলেও এখন অবস্থা বেশ সঙ্কটজনক। শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে ।
এইমসে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছৈ। চিকিৎসা করছেন দিল্লি এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা দল । প্রধানমন্ত্রী, বিজেপি সভাপতি, লোকসভার স্পিকার সহ দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বরা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
কিডনি প্রতিস্থাপন করার পর থেকেই তার অসুস্থতা বেড়েজিল।ধরা পড়েছিল ক্যান্সারও । বুকে ব্যথা ও প্রবল শ্বাসকষ্ট নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি।
পি/ব
No comments:
Post a Comment