শুভ মুখার্জি: একের পর এক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকরা জড়িয়ে পড়ছেন সারদা, রোজভ্যালি সহ নানা চিটফান্ডের মামলায়। সুদীপ্ত সেন,গৌতম কুন্ডু,শ্রীকান্ত মোহতাদের পরে এবার পালা পৈলান ব্যবসায়িক গোষ্ঠির কর্তার।
পালানোর ছক আগেই কষা ছিল। কিন্তু বাস্তবে তা আর সম্ভব হল না। সময় থাকতে থাকতেই সিবিআইয়ের হাতে ধরা পড়লেন পৈলান গ্রুপের অন্যতম ডিরেক্টর বিপিনকুমার সিং। বেআইনিভাবে বাজার থেকে টাকা তোলার অভিযোগে রয়েছে যে সমস্ত চিটফান্ডের বিরুদ্ধে সিবিআই-ইডি তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এবং প্রসঙ্গত তার মধ্যে পৈলান গ্রুপও আছে।
প্রায় ৫০০ কোটি টাকা বেআইনিভাবে বাজার থেকে বিনা অনুমতিতে তোলার অভিযোগ রয়েছে পৈলানের বিরুদ্ধে। পৈলানের ডিরেক্টর বিপিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পৈলানের অপর কর্তা অপূর্ব সাহারও খোঁজ চালাচ্ছে সিবিআই।
পি/ব
No comments:
Post a Comment