দাঁতের কামড়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী ? - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

দাঁতের কামড়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী ?




দেবশ্রী মজুমদার:    দাঁতের কামড়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে নেওয়ার চেষ্টা স্ত্রীর।  কেটে ঝুলে না গেলেও, ক্ষত বিক্ষত আহতের পুরুষাঙ্গ। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। স্থানীয় মানুষ জন  বোলপুর হাসপাতালে ভর্তি করেন আহতকে।  ঘটনাটি ঘটেছে শান্তি নিকেতন থানার দিগন্ত পল্লীতে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার পর থানায় কোন পক্ষই অভিযোগ দায়ের করে নি।       




ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার সন্ধ্যায়। আহত স্বামী কিরিটি খাঁ  পেশায় রাজমিস্ত্রি। তিনি কানে শুনতে পান না, বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনার দিন বাড়ি ফেরার পর স্বামী কিরিটি খাঁ ও স্ত্রী কনিকা খাঁর মধ্যে ঝগড়া হয়। কনিকা খাঁ পরিচারিকার কাজ করেন। তাঁদের এক পুত্র ও কন্যা সন্তান আছে।     



 কনিকা দেবীর অভিযোগ, তাঁর স্বামী মদ খেয়ে বাড়ি ফেরে সংসারের খরচ ঠিকমতো দেয় না। গালিগালাজ, মারধোর করে। প্রতিদিন একই ঘটনা। তাই সেদিন সহ্য করতে না পেরে এই কাজ করেছেন তিনি। তাঁর স্বামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বোলপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বাড়ি ফিরেছেন।     



 পরিবার সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় গৃহবধূ কনিকা খাঁর নামে থানায় অভিযোগ জানানো হবে আহত কিরিটি খাঁর তরফে।       আহতের মা অন্নপূর্ণা খাঁ বলেন, আমার বৌমার একটি ছেলের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। তাঁর দাবি, তার পরামর্শে এই সব করছে কনিকা দেবী। আগেও নাতিকে বিষ প্রয়োগ করা নিয়ে অশান্তি হয়েছিল। আহতকে অর্থাৎ তার ছেলেকে মেরে কানে কালা করে দিয়েছে তার বৌমা।   



যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কনিকা দেবী। তাঁর অভিযোগ, স্বামী মদ্যপায়ী। মদ খেয়ে চুর হয়ে এসে তাকে মারধোর করে। সংসারের খরচ পাতি ঠিকমতো দেয় না।



পি/ব 

No comments:

Post a Comment

Post Top Ad