শুভ মুখার্জি: আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘অর্ডার অফ জ়ায়েদ’ সম্মানে সম্মানিত করা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ ভারত ও আমিরশাহীর এই মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার জন্য এই পুরস্কার পেলেন মোদী ৷
প্রসঙ্গত বিগত বছরগুলোতে এই পুরস্কার প্রদান করা হয়েছে রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, রানি এলিজ়াবেথ দ্বিতীয় এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংকে।
একটি ট্যুইট করে আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মোদিকে এই সম্মান প্রদানের কথা জানান। তিনি বলেন, ‘‘ ভারতের সঙ্গে আমাদের দেশের ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক আছে৷ তা আরও সুদৃঢ় হয়েছে আমাদের বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যে, যিনি এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে গেছেন৷’’
পি/ব
No comments:
Post a Comment