শুভ মুখার্জি: ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য কেরালার সাসপেন্ডেড ক্রিকেটার শ্রীশান্তের উপর থেকে উঠছে শাস্তির খাড়া।এই খুশির খবরের মধ্যেই সামনে এলৎআরেক দুঃসংবাদ।
এস শ্রীশান্থের কেরালার বাড়িতে ভয়াবহ আগুন লাগে৷ আগুন লাগার সময় তিনি বাড়িতে ছিলেন না৷
কেরালার এডাপাল্লি এলাকায় থাকা তার বাড়ির এক তলায় রাত ২ টোর সময়ে আগুন লাগার সময় শ্রীশান্থের স্ত্রী ও সন্তানরা বাড়িতে থাকলেও কেউ আহত হননি৷ দমকলের ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে৷
পি/ব
No comments:
Post a Comment