প্রথমবারের মতো জুটি বাঁধছেন বলিউডের নতুন তারকা কার্তিক আরিয়ান আর অনন্যা পাণ্ডে। সিনেমার জন্য দিনের যে কোনও সময় অভিনেতাদের শুটিংয়ের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। যদিও গভীর রাত হয় তারও জন্য, যদিও তা সমস্যাও বটে।
কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে এমন সমস্যায় পড়ছেন। কার্তিক ও অনন্যা পান্ডে এখন 'পতি পত্নী অর ভো' ছবির রিমেকের শুটিং করছেন। দুজনেই ইনস্টাগ্রামে গভীর রাতে ছবি পোস্ট করেছিলেন এবং জানিয়েছিলেন কীভাবে দুজনে ঘুমে সমস্যায় পড়েছেন।
লখনৌতে অনন্যা পান্ডে এবং কার্তিক আরিয়ান তাদের সিনেমার শুটিং করছেন। মাঝ রাতে তারা দুজনেই তাদের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। অনন্যা একটি সেলফি দিয়ে লিখেছিলেন যে তাঁর কফির দরকার ছিল। কার্তিক গাড়িতে বসে তার একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, 'ঘুম পাচ্ছে।'
পি/ব
No comments:
Post a Comment