হিমেশের সুরে গান গেয়ে বলিউডে পা রাখলেন রানাঘাটের রানু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

হিমেশের সুরে গান গেয়ে বলিউডে পা রাখলেন রানাঘাটের রানু



শুভ মুখার্জি:     একেবারে রুপকথার উত্থান। প্ল্যাটফর্ম গায়িকা থেকে সোজা আরব সাগরের তীরে বলিউডের জগতৈ পদার্পণ। হ্যাঁ রানাঘাটের রানু মণ্ডল এমন এক রুপকথার নাম।   


একটা সময় রীতিমতো কষ্ট করে যার দীন গুজরান হত আজ সে রাজধানী বললেও অত্যুক্তি হবে না। রানাঘাটের মধ্য বয়স্কা মহিলা আজ ভারতের গানের জগতে এক নতুন সেনসেশান। তার  কণ্ঠে মুগ্ধ এখন গোটা ভারতবাসী। রানু পা রাখলেন  বলিউডে।



সম্প্রতি তিনি গান গাওয়ার সুযোগ পেয়েছেন  সুরকার হিমেশ রেশমিয়ার সুরে। তার গানের রেকর্ডিং ও হয়ে গেছে। নতুন হিন্দি ছবি “হ্যাপি হার্ডি এন্ড” এর একটি গান গেয়েছেন রানু । তাঁকে দেখা যেতে পারে একটি জনপ্রিয় হিন্দি রিয়ালিটি শো “সুপারস্টার সিঙ্গার”এ। সেখানে বিচারকের ভূমিকায় রয়েছেন হিমেশ রেশমিয়া।




No comments:

Post a Comment

Post Top Ad