বিশ্ব যোগা প্রতিযোগিতায় যোগা প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া যাচ্ছে ক্ষুদে আবির - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

বিশ্ব যোগা প্রতিযোগিতায় যোগা প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া যাচ্ছে ক্ষুদে আবির




দেবশ্রী মজুমদার:       বিশ্ব যোগা প্রতিযোগিতায় যাচ্ছে জাতীয়স্তরে যোগা প্রতিযোগিতায় চতুর্থ স্থানাধিকারী আবির দাস।  তাই জেলা জুড়ে এই কৃতিকে ঘিরে উচ্ছ্বাসের ঢেউ।     



 জানা গেছে,  যোগা প্রশিক্ষক পিয়ালী সিনহা সরকারের ছেলে এই আবির।  তাঁর যোগা সংস্থার ছাত্র সে। ছেলের ব্যাপারে উচ্ছ্বসিত হলেও, আক্ষেপ ঝরে পরে প্রশিক্ষক পিয়ালী সিনহার গলায়। তিনি বলেন,  সব খেলাকে সরকার গুরুত্ব দিলেও যোগাকে তেমন নজরে দেয় না সরকার। তার সংস্থার ছাত্র আবির দাস দিন কয়ে আগে নাগপুরে বিদ্যার্ভ যোগা অ্যাসোসিয়েশনের পরিচালনায় সর্বভারতীয় যোগা কালচার ফেডারেশনের উদ্যোগে ৩২ তম জাতীয় যোগা চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে সে।       




পিয়ালীদেবী জানান, ৬ থেকে ১০ বছর বয়সের যোগা প্রতিযোগিতায় ১৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তারমধ্যে পশ্চিমবঙ্গ থেকে ২২ জন অংশগ্রহণ করে। বীরভূম জেলা থেকে যোগ দিয়েছিল ৫ জন।     




পিয়ালীদেবী বলেন, “আমি ছোট থেকেই যোগ চর্চা করে আসছি। বেশ কয়েকবার জাতীয়স্তরে সুযোগ পেয়েছিলাম। কিন্তু আর্থিক কারনে পৌঁছতে পারিনি।  সরকারে পক্ষ থেকেও যোগাকে গুরুত্ব দেওয়া হয় না। অথচ সব খেলার আগে যোগ চর্চা আবশ্যিক। আমরা দাবি করছি সরকার যোগ চর্চার উপর নজর দিক”।



পি/ব

No comments:

Post a Comment

Post Top Ad