শুভ মুখার্জি: পৃথিবীর বৃহত্তম রেনফরেস্ট আমাজন, যার পোশাকি নাম ‘পৃথিবীর ফুসফুস’ বা ‘সবুজ সাগর’। যেখানে ইচ্ছা করে আগুন লাগিয়েছে মানুষ। যাকে বলে ম্যানমেড ডিসাস্টার। আগুন এতটাই ভয়ঙ্কর যে মহাকাশ থেকেও দেখা যাচ্ছে তার শিখা।
আগুন নেভানো তো দূরের কথা কেউ প্রতিবাদ করছেনা, খবর হয়া তো দূর অস্ত । ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর মোট অক্সিজেনের ২০% এর যোগানের ভান্ডার। ব্রাজিলের আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। আমাজন থেকে ১৭০০ মাইল দূরে, সাও পাওলোতে ও নেমে এসেছে বিষাক্ত ধোঁয়ার অন্ধকার। বাতাসে কার্বনের পরিমান বেড়েছে। ফলে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ছে মানুষদের এবং সেইজন্য বাধ্য হয়ে শহর ছাড়তে হচ্ছে প্রচুর মানুষকে।
পশুপাখিদের অবস্থা খুবই খারাপ। পৃথিবীর সমস্ত পরিচিত পশুপাখিদের প্রায় ১০% এর বাস আমাজনে। ১৫০০ এর থেকে বেশি পাখির প্রজাতি, প্রায় ৪০০০০ গাছের প্রজাতি, প্রায় ২.৫ মিলিয়ন পোকামাকড়ের প্রজাতি, ৩৫০টি এথনিক গ্রুপের ঠিকানা আমাজনের এই সুবিশাল জঙ্গল। খবর অনুযায়ী এক্ষুনি থামানো না গেলে আগুন ছাই করে ফেলবে সবুজকে। সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদের লোভের শিকার আমাজন জঙ্গল।
পি/ব
No comments:
Post a Comment