কাজলের ছোট বোন তানিশা মুখোপাধ্যায় নিজের প্রোডাকশন হাউস খুলতে চলেছেন। কারণ তিনি মনে করেন যে হিন্দি চলচ্চিত্র জগতে এখন কোনও ভাল চলচ্চিত্র নেই। মুম্বইয়ের একটি ইভেন্ট চলাকালীন তানিশাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি হিন্দি ছবিতে ফিরতে চান কিনা? এই প্রশ্নের প্রত্যুত্তরে তানিশা জিজ্ঞাসা করেন, "আপনাদের কি মনে হয় ভাল সিনেমা তৈরি হচ্ছে?" তানিশা বলেছিলেন, "আমি যদি একটি ভাল চলচ্চিত্রের প্রস্তাব পাই তবে আমি অবশ্যই তা করব।
এই মুহুর্তে ওয়েব একটি ভাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।" গণমাধ্যমের সাথে কথোপকথনে তানিশা আরও প্রকাশ করেছিলেন, "আমি চলচ্চিত্র নির্মাণ করতে চাই এবং আমি আশা করি যে আমার প্রডাকশন হাউসের অধীনে একটি সিনেমার শুটিং শুরু করব।"
২০০৩ সালে বলিউডে অভিষেক করেছিলেন তানিশা। মোট ১১ টি ছবি করেছেন এবং সবগুলিই ফ্লপ হয়েছিল। বলিউড থেকে দূরত্ব তৈরি করে তানিশা তার এনজিও 'স্ট্যাম্প' নিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন।তবে তিনি এখন নতুন করে ফিরে আসতে চান।
পি/ব
No comments:
Post a Comment