অ্যান্টিগা টেস্টে ২য় দিনে চাপে উইন্ডিজ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

অ্যান্টিগা টেস্টে ২য় দিনে চাপে উইন্ডিজ




শুভ মুখার্জি:       অ্যান্টিগা টেস্টে ১ম দিন টসের ১৫' আগে  বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার টসে জিতে ফিল্ডিং নেন। অ্যান্টিগার  স্যাতস্যাতে উইকেটে কিমার রোচের আগুনে বোলিংয়ে  ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ ।   



২৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতী। পরপর প্যাভিলিয়নে ফিরে যান মায়াঙ্ক,কোহলি,পূজারা। তারপর হাল ধরেন রাহানে।প্রথমে রাহুলের (৪৪) সাথে জুটি বেঁধে এবং পড়ে বিহারীর সাথে জুটি বেঁধে আজিঙ্কা রাহানে ইনিংসকে টানেন।রাহানে করেন ৮১ রান। রবীন্দ্র জাদেজা (৫৮),ইশান্ত (১৯) ভারতের স্কোর ২৫০ পার করে দেন । ভারত ২৯৭ রানে অলআউট হয়।   



 ২৯৭ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আপাতত বেশ চাপে ক্যারিবিয়ানরা। লেখার সময় স্কোর ৩ উইকেটে ৮২। ক্রিজে আছেন ডারেন ব্রাভো ও রস্টন চেজ। আউট হয়েছেন ব্রাথওয়েট, ক্যাম্পবেল এবং ব্রুকস।১টি করে উইকেট পেয়েছেন জাদেজা, ইশান্ত ও শামি।



পি/ব 

No comments:

Post a Comment

Post Top Ad