প্রেমিকার চিকিৎসায় ৫১ বাইক চুরি! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2019

প্রেমিকার চিকিৎসায় ৫১ বাইক চুরি!

প্রেমিকা অসুখে ভুগছে, এটা দেখে চুপ করে বসে থাকতে পারেননি বছর তেইশের মনোহর। চিকিৎসক বলেছেন অসুখ সারাতে ৫ লাখ টাকা লাগবে। বস্ত্র কারখানায় সামান্য মাইনের চাকরি করে এত টাকা পাবেন কোথায় তিনি? অথচ প্রেমিকাকে কথা দিয়েছেন মনোহর।  সেই প্রতিশ্রুতি যেনতেনভাবে পূরণ করার পরিকল্পনা করেন তিনি।

বেঙ্গালুরুর বাসিন্দা মনোহর যে কারখানায় কাজ করতেন, তাঁরই এক সহকর্মীকে মন দিয়ে বসেন। তাঁরা বিয়ে করবেন বলেও স্থির করেন। কিন্তু এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন মনোহরের প্রেমিকা। তিনি নিজের বাড়ি অন্ধ্রপ্রদেশে চলে যান।  বেঙ্গালুরুতে চিকিৎসা করানোর জন্য মনোহরকে একটা ঘর ভাড়া নিতে বলেন তিনি। প্রেমিকার কথামতো ঘর ভাড়া নেন, প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে ফেলেন। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু চিকিৎসার ৫ লাখ টাকা কোথা থেকে জোগাড় করবেন, ভেবে আকুল মনোহর।

তাড়াতাড়ি সেই টাকা জোগাড় করতে চুরির পথে নেমে পড়েন তিনি। একের পর এক বাইক চুরি করতে শুরু করেন। সেগুলোর কয়েকটি আবার বিক্রিও করেন। একই এলাকায় পর পর বাইক চুরি হওয়ায় পুলিশ তদন্তে নামে। এলাকার সব চোরকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেও কোনো হদিস পায়নি পুলিশ।

শেষমেশ পুরনো গাড়ি কেনা হবে বলে একটি বিজ্ঞাপন ছাড়ে পুলিশ। সেই বিজ্ঞাপন দেখে গ্রাহক ভেবে পুলিশকে ফোন করেই ফাঁদে পড়ে যান মনোহর। পুলিশ জানিয়েছে, মোট ৫১টি বাইক চুরি করেছে মনোহর। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। জেরায় পুলিশকে মনোহর জানান, প্রেমিকার চিকিৎসার খরচ তুলতেই এই পথে নেমেছেন। তবে মনোহর যে চুরি করে তাঁর চিকিৎসা করাচ্ছে সেটা ঘুণাক্ষরেও টের পাননি প্রেমিকা


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2JMqeWa

No comments:

Post a Comment

Post Top Ad