শূন্যে বিছানা পেতে রীতিমতো ফূর্তিতে বিরাজ করছেন ইনি। আর মাটিতে দাঁড়িয়ে দেখছেন দর্শকরা। আকাশে বিছানা পাতার কথা কি কখনো ভেবেছেন? কবিরা প্রায়শই ‘মেঘের বিছানা’র কথা বলেন। কিন্তু মেঘ আর আকাশ এক বস্তু নয়। আকাশ মানে তো শূন্য। একমাত্র মরমি সাধক হাসন রাজাই লিখেছিলেন, ‘কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার’।
সেই সব আক্ষরিক অর্থেই ‘আকাশকুসুম’ পরিকল্পনাকে সম্প্রতি বাস্তবে রূপ পেতে দেখা গেল মার্কিন মুলুকের জর্জিয়ার ছোট্ট শহর খাসারি'র আকাশে। মাটিতে দাঁড়িয়ে বহু মানুষ দেখতে পেলেন এক ব্যক্তি আকাশে শয্যা পেতেছেন। শূন্যে হ্যামক ঝুলিয়ে তিনি দিব্যি আরামে রিল্যাক্স করছেন। তার সেই নিরালম্ব শয্যাটিকে ধরে রেখেছে একটি উড়ন্ত ড্রোন। ভূপৃষ্ঠের দর্শকরা উড়ন্ত ব্যক্তিকে চেঁচিয়ে উল্লাস জানাতে ব্যস্ত।
হাওয়ার দোলায় হ্যামক দুলেছে। ঝুলন্ত ব্যক্তি কিছুটা থতমত খেলেও সামলে নিয়েছেন। আর তলা থেকে দর্শকদের কেউ ধাঁ করে তুলে ফেলেছেন এই আজগুবি দৃশ্যের মোবাইল-ভিডিও। তারপর সেই ভিডিও ইউটিউবে আপলোড হয়। তার পরে তা অনিবার্যভাবেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে হতে ভাইরাল হয়ে পড়ে। এটা দেখলে আপনারও বিশ্রাম নিতে ইচ্ছা করবে।

from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2KaH1kV

No comments:
Post a Comment