দলের একাংশ বিজেপিতে যোগ দিয়ে মজা দেখাচ্ছে কতিপয় তৃণমূল কর্মী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2019

দলের একাংশ বিজেপিতে যোগ দিয়ে মজা দেখাচ্ছে কতিপয় তৃণমূল কর্মী


পুকুর দখলমুক্ত করতে তৃণমূল ও বিজেপি সংঘাত। ব্যক্তিগত পুকুর হাতিয়ে নিয়ে মাছ চাষ করার অভিযোগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার ও বিক্ষোভ দেখানো বিজেপির কর্মীরা। ঘটনাস্থল মগড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে, বাঁশবেড়িয়ার তৃনমূল সভাপতি দেবরাজ পালের বিরুদ্ধে অভিযোগ তিনি একটি ব্যক্তিগত পুকুরকে জোর করে নিজের নামে লিখিয়ে নিয়ে মাছ চাষ করছেন। বছরে বারো লক্ষ টাকা তার এই পুকুর থেকে আয় হয় অথচ পুকুর পাড়ের বাসিন্দাদের কোন লাভ হয় না, বিজেপির দাবি এই টাকা দিয়ে এলাকার উন্নয়ন করতে হবে,এরপর মাছ চাষ হলে তারা পুকুরে জাল ফেলতে দেবে না এবং যেভাবেই হোক বছরে যে টাকাটা হয় সেই টাকা সরকারের ঘরে জমা দিতে হবে, এদিকে তৃণমূল নেতা দেবরাজ পালের অভিযোগ অস্বীকার করে বলেন রীতিমত আইন অনুযায়ী সরকারের কাছ থেকে লিজ নিয়ে এই পুকুরে মাছ চাষ করা হচ্ছে এটা কোন ব্যক্তিগত কারো পুকর আইন আইনের পথে চলবে যা হবে আইন অনুযায়ী। এদিকে তৃনমুলেই একাংশ অাজ মগড়া থানায় দেবরাজ পালের বিরুদ্ধে ডেপুটেশন জমা দেওয়া হয়, দেবরাজ পালকে সমাজবিরোধী দাবি করে পথও অবরোধ করা হয়। #bjp#tmc#bongpolitics#westbengal

No comments:

Post a Comment

Post Top Ad